বিডিঅ্যাপস’র সেরা ডেভেলপারদের নিয়ে মিলনমেলার আয়োজন করল রবি

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি'র আয়োজনে অনুষ্ঠিত হল ডেভেলপারদের মিলনমেলা ‘বিডিঅ্যাপস কানেক্ট: এনগেজ অ্যান্ড ইনোভেট ২০২৪’। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে রবি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে সারাদেশ থেকে অংশগ্রহণ করেন বিডিঅ্যাপস’র ২০২৪ সালের সেরা ৫০ জন ডেভেলপার।

আয়োজনটিতে ছিল দিনব্যাপী আলোচনা, উদ্ভাবনী কার্যক্রম ও নেটওয়ার্কিং। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অ্যাপ আইডিয়া জেনারেশন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা দলভিত্তিক অ্যাপ আইডিয়া উপস্থাপন করেন। রেলওয়ে খাতে উদ্ভাবিত সেরা আইডিয়ার জন্য ‘টিম পাওয়ার রেঞ্জার্স’ প্রথম স্থান অধিকার করে এবং সেরা পারফর্মার নির্বাচিত হন সুমিত সিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা পিএলসি'র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং জেনারেল ম্যানেজার (ডিজিটাল ভ্যাস ও নিউ বিজনেস) শফিক শামসুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটর ও ডিজিটাল ড্রপআউটস-এর প্রতিষ্ঠাতা রাফায়াত রাকিব। তিনি তার অনুপ্রেরণামূলক যাত্রা এবং এই শিল্পের বিভিন্ন দিক-নির্দেশনা উপস্থাপন করে ডেভেলপারদের আগামীর পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন।

ডেভেলপারদের উদ্ভাবনী শক্তির প্রশংসা করে শিহাব আহমেদ বলেন, “বিডিঅ্যাপস কমিউনিটির প্রতিটি সদস্যকে নিয়ে আমরা গর্বিত। তাদের সৃষ্টিশীলতায় আমরা এক নতুন ডিজিটাল সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি। এই প্ল্যাটফর্মটি ডেভেলপারদের একত্রিত করার একটি মঞ্চ হিসেবে কাজ করছে। এতে নতুন নতুন উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমাদের সমাজ আরও শক্তিশালী হবে।“

বিডিঅ্যাপস দেশের একটি অ্যাপ স্টোর ও এপিআই হাব, যা কনটেন্ট প্রোভাইডার ও অ্যাপ্লিকেশন ডেভেলপারদের তাদের উদ্ভাবন থেকে উপার্জন করতে সহায়তা করছে। বর্তমানে প্ল্যাটফর্মটিতে ৫০ হাজারের বেশি ডেভেলপার এবং এক লাখেরও বেশি অ্যাপ রয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও টিভিতে দেখতে পারবেন দর্শকরা Feb 05, 2026
img
মঞ্চ বিতর্কে আদালতে মিমির গোপন জবানবন্দি! Feb 05, 2026