© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক হাসনাতের

শেয়ার করুন:
রাষ্ট্রপতিকে অপসারণের দাবি সমন্বয়ক হাসনাতের
মোজো ডেস্ক
০৪:৫৫ পিএম | ০৩ অক্টোবর, ২০২৪
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেইসঙ্গে আরও কয়েকটি দাবি জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফেসবুক ভেরিভায়েড নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব দাবি তোলেন হাসনাত। এ ছাড়া আরও চার দাবি জানান তিনি।

পোস্টে হাসনাত লেখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’

মন্তব্য করুন