বৈষম্যহীন দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বৈষম্যহীন দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।‘ আজ রোববার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর অহংকার ও দাম্ভিকতার মাধ্যমে দেশ চালিয়েছে। আল্লাহ অহংকারের পতন ঘটিয়েছেন। যখনই আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে যেতাম, বলা হতো ২০১৩ সালে হেফাজতের যে পরিণতি হয়েছে আপনাদেরও তাই হবে।’  

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ভাইয়েরা সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু ৫ আগস্ট সারা দেশে পট পরিবির্তনের পর দেশের কোনো জায়াগায় জামায়াত-শিবিরের ভাইয়েরা কারও কোনো ক্ষতি করেনি। কারও কাছে চাঁদা দাবি করেনি।’

জামায়াত আমির বলেন, ‘বিগত ১৭ বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আওয়ামী লীগ। যাদের হাত থেকে রেহাই পায়নি বিরোধী রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সব হত্যাকারীদের বিচার করতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাত্রলীগ নামে হাতুড়ি-হেলমেট বাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ। ওবায়দুল কাদেররা অহংকার ও অন্যায় নিয়ে গর্ব করতেন। তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানুষকে মানুষ মনে করতেন না। আজ তারা কোথায় গেলেন। প্রতিটি অপকর্মের ফল তাদের পেতে হবে।’

‘জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না, তবে জুলুমের শিকার প্রতিটি মানুষকে ন্যায়বিচার দেবে’ বলেও প্রতিজ্ঞা করেন দলটির আমির। তিনি বলেন, বিপ্লবের পর জামায়াত কর্মীরা চাঁদাবাজি কিংবা দখল করেনি, বরং মানুষের পাশে দাঁড়িয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিগত কর্মকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে নানারূপে ফিরে আসার চেষ্টা করছে আওয়ামী লীগ।

Share this news on:

সর্বশেষ

img
ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা হলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: জামায়াত আমির Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল করবে বিএনপি Feb 06, 2026
img
‘সরকারে থাকার মোহ ছাড়া অন্য কিছুতে ওদের আগ্রহ নেই’, মমতাকে নিয়ে মোদি Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ Feb 06, 2026
img
২০ বছর পর দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান Feb 06, 2026
img

নির্বাচনি ইশতেহার

প্রাথমিক-মাধ্যমিকের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসুর জিএস সহ আহত অন্তত ২৩ Feb 06, 2026
img
পাঁচটি সুনির্দিষ্ট অধ্যায়ে বিভক্ত বিএনপি’র ইশতেহার Feb 06, 2026
img
পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির Feb 06, 2026
img
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি বিএনপির Feb 06, 2026
img
ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস Feb 06, 2026
img
হাদি হত্যার বিচার করা হবে : শফিকুর রহমান Feb 06, 2026
img
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ১৬, তদন্ত কমিটি গঠন Feb 06, 2026
img
পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একবিন্দু আপস করা হবে না: ইসি মাছউদ Feb 06, 2026
img
নির্বাচনী প্রচারণায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ির পার্টস ‘চুরি’ Feb 06, 2026
img
ঝোড়ো ব্যাটিংয়ে বৈভব সূর্যবংশীর রেকর্ড! Feb 06, 2026
img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026