© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশের জন্য সহসা পর্যটক ভিসা চালু করছে না ভারত

শেয়ার করুন:
বাংলাদেশের জন্য সহসা পর্যটক ভিসা চালু করছে না ভারত
মোজো ডেস্ক
০৭:৫৭ পিএম | ২০ অক্টোবর, ২০২৪
বাংলাদেশিদের জন্য খুব শিগগির ভারতের পর্যটক ভিসা চালু হচ্ছে না। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা আজ রোববার (২০ অক্টোবর) এমনই ইঙ্গিত দিয়েছেন। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দেন তিনি।

ভারতের পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে। কারণ, আমাদের লোকবল কম। আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এটি (পর্যটক ভিসা) শুরু করা সম্ভব হবে। তবে, এখন যাদের জরুরি দরকার তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার আবেদন যারা করছেন, তাদের আমরা অগ্রাধিকার দিচ্ছি।

হাইকমিশনার বলেন, আমরা চাই না, এ ধরনের ভ্রমণে কেউ কষ্ট পাক। সেজন্য সর্বোচ্চ যতটুকু সম্ভব জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন