© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তি হয়ে গেল "অবশেষ" ব্যান্ডের "এই আমি" শিরোনামের গান

শেয়ার করুন:
মুক্তি হয়ে গেল "অবশেষ" ব্যান্ডের "এই আমি" শিরোনামের গান
মোজো ডেস্ক
০৯:২৫ পিএম | ২৬ অক্টোবর, ২০২৪
ব্যান্ড ‘অবশেষ ’ রিলিজ করেছে তাদের অধরা এলবামের ৩য় মৌলিক গান ‘এই আমি’। 

গানটির কথা ,সুর,সঙ্গীত,মিক্স এবং কন্ঠ দিয়েছেন জিকরুল ইসলাম তোতন।এর কম্পোজিশন অবশেষের সদস্যদেরই।

গানটি নিয়ে ভোকাল তোতন বলেন,মানুষ অনেক স্বপ্ন নিয়ে এই শহরের বুকে আসে। তবে একটা সময় শহরের যান্ত্রিকতার মাঝে স্বপ্ন বাস্তবায়নের চেয়ে টিকে থাকাটাই অনেকে কঠিন হয়ে পড়েন। একটা সময় গিয়ে চরম হতাশায় নিমোজ্জিত হন।এই চিন্তা থেকে এই গানটি তৈরি করা।"

গানটির মাস্টারিং এ ছিলেন তোফিকুল ইসলাম শাওন।

গানটি লিরিকাল ভিডিও আকারে মুক্তি দেয়া হয়েছে।

গানটির পোস্টার ডিজাইন করেছেন মাহাদি হাসান মিশু।

এই ব্যান্ডের অন্যান্য মিউজিসিয়ানরা হলেন স্বাক্ষর- গিটারিস্ট,ফাইয়াজ- গিটারিস্ট এবং বেজিস্ট, অর্ক- গিটারিস্ট , রৌদ্র- প্রতিষ্ঠাতা এবং ড্রামার।

গানটি নিয়ে ব্যান্ডের ম্যানেজার রিয়ান মাহাদী বলেন, "আমাদের এইবারের গানটি বাকি ২টা গানের চেয়ে একটু ভিন্ন জনরার। আশা করি সবার ভালো লাগবে।"

গানটি স্পটিফাই এবং ইউটিউব সহ সকল স্টিমিং প্লাটফর্মে পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন