মেঘনা ব্যাংক-বিসিবি'র মধ্যে স্পন্সরশিপ চেক হস্তান্তর

মেঘনা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লীগ। এই তিন বিভাগের টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ১ বছরের চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক পিএলসি।

২২ অক্টোবর, মঙ্গলবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে, এই চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করেছেন বিসিবি পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফাহিম সিনহা। ২০২৪-২০২৫ সালের জন্য এই তিন বিভাগের টুর্নামেন্টে বিসিবির সঙ্গে ব্যাংকটির চুক্তি হয়েছে এক কোটি টাকার। সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফাহিম সিনহা’র হাতে চেক তুলে দেন মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত। এসময় উপস্থিত ছিলেন ব্র্যান্ড এন্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জনাব মোঃ মোয়াজ্জিম হোসাইন জুয়েল।

প্রসঙ্গত: মেঘনা ব্যাংকের সহায়তায় দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে টুর্নামেন্টটিকে নতুন করে সাজাতে চায় বিসিবি।

এই বিষয়ে মেঘনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কিমিয়া সাদাত বলেন, ‘’ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়। বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়ার যে কয়টি ফ্যাক্টর বা নিয়ামক রয়েছে, ক্রিকেট তার মধ্যে অন্যতম। তাই, ক্রিকেটের সঙ্গে থাকতে পারায় আমরা গর্বিত ও সম্মানিত। এটি আমাদের প্রথম প্রচেষ্টা, কিন্তু এটিই শেষ নয়। এটিকে আমরা শুরু বলতে চাই। গ্রাসরুটস ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ভবিষ্যতেও আমরা থাকতে চাই।‘’

এসময় বিসিবির পরিচালক এবং মার্কেটিং বিভাগের প্রধান জনাব ফাহিম সিনহা বলেন, মেঘনা ব্যাংককে ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই তিনটি লীগে স্পন্সর হিসাবে পেয়ে বিসিবি অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে মেঘনা ব্যাংককে বিসিবি’র পাশে পাবো।

এসময় মেঘনা ব্যাংকের পক্ষ থেকে ব্র্যান্ড এন্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জনাব মোঃ মোয়াজ্জিম হোসাইন জুয়েল বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেটার তৈরীতে মেঘনা ব্যাংকের এই উদ্যোগ গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।

Share this news on:

সর্বশেষ

img
বিএসইসির সাবেক কমিশনারসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
দামের ঝাঁঝেই চমকে দিচ্ছে মলাইকার রেস্তোরাঁ! Feb 03, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
ডিম্বাণু সংরক্ষণ বিতর্ক পেরিয়ে ফের আলোচনায় অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা! Feb 03, 2026
img
কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেপ্তার ৮০ Feb 03, 2026
img
হামলার আগে থেকেই চলছিল নজরদারি, পুলিশি তদন্তে বিশ্নোইয়ের পরিকল্পনা ফাঁস Feb 03, 2026
img
ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক Feb 03, 2026
img
গাজীপুরে ৭ জনকে হত্যা, ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Feb 03, 2026
img
ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে: জাইমা রহমান Feb 03, 2026
img
নিবন্ধিত হজযাত্রীদের ভিসা আবেদনের তারিখ ঘোষণা Feb 03, 2026
img
সুযোগ পেতে নিজেকেই প্রযোজক বা পরিচালক হতে হয় : অমৃতা Feb 03, 2026
img
সাইফুল আলমের ব্যাংক হিসাব ফ্রিজ, জমি ক্রোক Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন Feb 03, 2026
রমজানকে সেরা মাস বানানোর কৌশল | ইসলামিক টিপস Feb 03, 2026
রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান বিএনপির Feb 03, 2026
আমি যা বোলব ঠিক তেমনটাই প্রচার করবেন, প্রকাশ করবেন Feb 03, 2026
img
এপস্টেইন নথিতে নাম থাকায় বিল-হিলারি ক্লিনটনকে হোয়াইট হাউসে তলব Feb 03, 2026
img
অতীতের তিক্ততা থেকে বেরিয়ে ক্যারিয়ার নিয়েই মনোযোগী হয়েছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ Feb 03, 2026
ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির Feb 03, 2026