সামরিক বাজেট ৩ গুণ বাড়ানোর পরিকল্পনা ইরানের

সামরিক বাজেট তিনগুণ বাড়ানোর পরিকল্পনা করছে ইরান। ইসরায়েলের সঙ্গে বাড়তি উত্তেজনা এবং গাজা ও লেবাননে যুদ্ধের মধ্যে সামরিক বাজেট বাড়ানোর পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশটি। মঙ্গলবার (২৯ অক্টোবর) ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এই তথ্য জানান। খবর আলজাজিরার।

পরিকল্পিত সামরিক বাজেট বৃদ্ধির প্রস্তাব সরকার সংসদে অনুমোদনের জন্য পেশ করেছে। এই প্রস্তাবিত বাজেটটি নিয়ে আলোচনা হবে এবং সংসদ সদস্যরা ২০২৫ সালের মার্চ মাসে এটি চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে।

ফাতেমেহ মোহাজেরানি বলেন, দেশের প্রতিরক্ষা চাহিদা মেটাতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে এখন বিশেষ মনোযোগ দেয়া হয়েছে। সামরিক বাজেটে ২০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে। তবে এর বাইরে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।

থিংক ট্যাংক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইরানের সামরিক ব্যয় ছিল প্রায় ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার। অন্যদিকে ওই বছর ইসরায়েল সামরিক খাতে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ইসরায়েলকে অন্তত ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়েছে।

বিশ্ব ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে সামরিক খাতে ৬ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ব্যয় করেছিল ইরান।

গত শনিবার ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইলাম, খুজেস্তান ও তেহরানে প্রায় ২০টি স্থানে এসব হামলা হয় এবং চারজন সেনা নিহত হয়। ইরানের গত ২ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহ, হামাস এবং ইরানি সামরিক বাহিনীর নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ওই দিন প্রায় ২০০ এর মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করে তেহরান।

Share this news on:

সর্বশেষ

img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026