বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা ট্রাম্পের

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বাংলাদেশে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক এক্স পোস্টে (সাবেক টুইটার) তিনি এসব অভিযোগ এনে বাংলাদেশের কড়া সমালোচনা করেন।

মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি আমি। সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরি একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

তবে তার সময়ে এমনটি কখনো ঘটেনি বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘কমলা (আরেক প্রেসিডেন্ট প্রার্থী) ও জো (প্রেসিডেন্ট জো বাইডেন) যুক্তরাষ্ট্র ও সারাবিশ্বের হিন্দুদের উপেক্ষা করেছেন। তারা ইসরায়েল থেকে ইউক্রেন এবং আমাদের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের জন্য বিপর্যয় হয়ে এসেছেন। কিন্তু আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবো এবং শক্তি দিয়ে পুনরায় শান্তি ফিরিয়ে আনবো!’

ট্রাম্প আরও লিখেছেন, ‘উগ্র বামপন্থিদের হাত থেকে আমরা যুক্তরাষ্ট্রের হিন্দুদের রক্ষা করবো। তাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করবো। আমার প্রশাসনের অধীনে আমরা ভারত ও আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের বৃহত্তর অংশীদারত্ব আরও জোরদার করবো।’

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘উচ্চ কর ও আরও বিধিনিষেধ জারি করে কমলা হ্যারিস আপনাদের ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করে দেবেন। যেখানে আমি কর কমিয়েছি, বিধিনিষেধ কমিয়েছি, যুক্তরাষ্ট্রের শক্তির বিকাশ ঘটিয়েছি এবং ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তৈরি করেছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বৃহৎ এবং উৎকৃষ্টভাবে আমরা সেটা আবার করবো। এবং আমরা আবারও যুক্তরাষ্ট্রকে মহান করে তুলবো।’

পরিশেষে তিনি সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানান এবং বলেন, ‘আশা করি, আলোর এই উৎসব অশুভকে তাড়িয়ে মঙ্গলের বিজয় নিয়ে আসবে।’

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান Feb 04, 2026
img
‘কর্তব্য’ মুভিতে ফের পুলিশের ভূমিকায় সাইফ! Feb 04, 2026