© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ার সাবেক এমপি শাহাদারা মান্নানের এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার

শেয়ার করুন:
বগুড়ার সাবেক এমপি শাহাদারা মান্নানের এপিএস গাইবান্ধায় গ্রেপ্তার
মোজো ডেস্ক
১০:১৭ এএম | ০২ নভেম্বর, ২০২৪
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসীম কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার অসীম কুমার বগুড়া জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রহত্যা ও বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগসহ পাঁচ মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, অসীম কুমার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ফুলছড়ির বালাসী এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, অসীম কুমারকে গ্রেপ্তারে বগুড়ার পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে আসছিল। তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অসীম কুমারের অবস্থান অবগত করলে গাইবান্ধা সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি বগুড়ার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন