© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

শেয়ার করুন:
তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
Times Mojo Desk
১১:৪৩ এএম | ১১ নভেম্বর, ২০২৪
বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। চার মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ওই কর্মসূচি পালন করছে। 

মহাসড়ক অবরোধের কারণে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পোহাচ্ছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

গত শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন তৃতীয় দিনের মতো সোমবার (১১ নভেম্বর) সকালেও অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রোববারও ৪০টি কারখানা বন্ধ রাখা হয়। একটানা তিনদিন সড়ক অবরোধ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ সময় যানবাহন থমকে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকেরা। বৃহত্তর ময়মনসিংহ বেল্টের কিছু যানবাহন ভোগড়া বাইপাস থেকে মীরেরবাজার হয়ে বিকল্প সড়ক ব্যবহার করে রাজধানীর সঙ্গে সংযোগ রক্ষা করতে পারলেও যানজটের কারণে তা ব্যাহত হচ্ছে।

টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন জানান, রোববার সন্ধ্যায় বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা ম্যানেজ করতে পারেনি। বেতন না পেয়ে শ্রমিকরাও মহাসড়ক ছাড়তে নারাজ। সোমবার সমস্যার সমাধান‌ হতে পারে। মালিক ও শ্রমিক উভয়পক্ষকে বুঝিয়ে সড়ক স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন