© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার

শেয়ার করুন:
যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ গ্রেপ্তার
মোজো ডেস্ক
০১:২৭ এএম | ১২ নভেম্বর, ২০২৪
রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ।

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার। তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টার মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।

দ্বাদশ সংসদীয় নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামীম আল সাইফুল সোহাগ। সেসময় নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করেন।

মন্তব্য করুন