© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কষ্ট সহ্য করতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা

শেয়ার করুন:
কষ্ট সহ্য করতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা
own-reporter-mymensingh
১২:৫০ পিএম | ১৬ এপ্রিল, ২০১৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে হৃদযন্ত্রের ব্যথা সহ্য করতে না পেরে নার্গিস আক্তার (৪৯) নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার রৌহা গ্রামের কালিরহাট এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত নার্গিস আক্তার ওই গ্রামের কিতাব আলীর স্ত্রী।

ময়মনসিংহের গফরগাঁওয়ে হৃদযন্ত্রের ব্যথা সহ্য করতে না পেরে নার্গিস আক্তার (৪৯) নামে এক গৃহবধূ কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার রাতে উপজেলার রৌহা গ্রামের কালিরহাট এলাকায় এই আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত নার্গিস আক্তার ওই গ্রামের কিতাব আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রৌহা গ্রামের কালিরহাট এলাকার কিতাব আলীর স্ত্রী নার্গিস আক্তার দীর্ঘদিন যাবৎ হৃদযন্ত্রজনিত রোগে ভুগছিলেন। অনেক চিকিৎসা করানোর পরও তার কোন প্রতিকার হচ্ছিলোনা। যার জন্য তিনি ব্যথায় অতিষ্ঠ হয়ে উঠতেন। সোমবার রাতে নার্গিস আক্তার হৃদযন্ত্রের ব্যথায় অতিষ্ঠ হয়ে নিজ ঘরে কীটনাশক পান করেন। পরে বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নার্গিস আক্তার মারা যান।

এ ঘটনায় নিহতের পিতা স্থানীয় ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস গফরগাঁও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, হৃদযন্ত্রের ব্যথা সহ্য করতে না পেরে নার্গিস আক্তার কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত অপমৃত্যু মামলা ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন