© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৯ বছরের সংসার ভাঙল অস্কারজয়ী এ আর রহমানের

শেয়ার করুন:
২৯ বছরের সংসার ভাঙল অস্কারজয়ী এ আর রহমানের
মোজো ডেস্ক
০৯:১৬ এএম | ২০ নভেম্বর, ২০২৪
দীর্ঘ ২৯ বছরের বিয়ে ভাঙছে অস্কারজয়ী গায়ক এ আর রহমানের। প্রায় তিন দশক দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন তার স্ত্রী সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ ইন্ডিয়া টুডেকে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। 

তাদের বিচ্ছেদ নিয়ে বিবৃতিও প্রকাশ হয়। সেই বিবৃতিতে বলা হয়, বিয়ের অনেক বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি তাদের গভীর ভালবাসা সত্ত্বেও এই দম্পতি মনে করেছেন তাদের মধ্যে অনেক ব্যবধান, দূরত্ব তৈরি হয়েছে। যা এই মুহুর্তে কোনো পক্ষই পূরণ করতে সক্ষম নয় বলে মনে করছেন তারা।

মিসেস সায়রা বানু জানান, এই সিদ্ধান্ত নেয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

এ আর রহমান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী। ১৯৯৫ সালে ২৯ বছর বয়সে সায়রা বানুকে বিয়ে করেন তিনি। তাদের তিন সন্তান, খতিজা, রহিমা ও আমিন। তিনি দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অস্কার, গ্র্যামী, গোল্ডেন গ্লোব অর্জন করেছেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেছে।

মন্তব্য করুন