অ্যান্টিগা টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৩৪ রান

তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ের কল্যাণে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে অলআউট করলেও প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। কিন্তু জয়ের কোনো আশা জাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা, উল্টো বড় হারের মুখে ।

টিকে থাকার চেষ্টা একদমই দেখা গেল না কারও মধ্যে। তাই চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯। জয়ের জন‍্য শেষ দিনে প্রয়োজন ২২৫ রান, আর ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট।

১৫ রানে ব‍্যাট করছেন জাকের আলি, আর এখনো রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ও জেডেন সিলস তিনটি করে উইকেট নিয়েছেন। আর একটি উইকেট পেয়েছেন আলজারি জোসেফ।

যদিও চতুর্থ দিনে নিজেদের কাজটা আরও একবার ঠিকঠাক সেরে রেখেছিলেন বোলাররা। ১৮১ রান পিছিয়ে থাকতেই এদিন ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লক্ষ্য ছিল, চতুর্থ দিনে নতুন বলের সুবিধা নিয়ে স্বাগতিকদের দ্রুত আটকে দেয়া। সেই কাজে সফলও হয়েছিল। তাসকিন আহমেদ আইপিএলে ডাক না পাওয়ার দিনেই শিকার করলেন ৬ উইকেট। 

উইন্ডিজ ব্যাটারদের কেউই থিতু হতে পারেননি ক্রিজে। ১৮১ রানে এগিয়ে থাকার পরেও বাংলাদেশের সামনে টার্গেট দিয়েছিল ৩৩৪ রানের। হাতে দেড়দিন সময় থাকলেও বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইনআপের কেউই পারেননি ধৈর্য্যের পরীক্ষায় টিকে থাকতে। একের পর এক অসহায় আত্মসমর্পণ যোগ করেছে আরেকটি হতাশার দিন। 

আজ টেস্টের পঞ্চম দিনে রীতিমত অসম্ভব এক লক্ষ্যকে সামনে নিয়ে খেলতে নামবে মিরাজের দল। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে অ্যান্টিগা টেস্টের ৫ম দিনের খেলা। 

Share this news on:

সর্বশেষ

img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026
img
বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা Feb 07, 2026