ব্যাটিং ব্যর্থতা ছাড়াও ম্যাচ হারের জন্য যে কারণ দেখালেন মিরাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ২০১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের মতো এবারেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি টাইগারদের টপ অর্ডাররা। এ ছাড়াও ম্যাচ হারের জন্য বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন অধিনায়ক মিরাজ।

ক্যারিবীয়দের মাত্র ১৫২ রানেই গুটিয়ে দেওয়ার পথে ৬ উইকেট শিকার করেন তাসকিন। তার প্রশংসা করে ম্যাচ শেষে মিরাজ বলেন, আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেলেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) মধ্যে ভালো জুটি ছিল। ১৪০ রানের পার্টনারশিপই ছিল টার্নিং পয়েন্ট।

প্রথম ইনিংসে শুরুটা খারাপ হলেও মিকাইল লুইস (৯৭) ও অলিক আথানাজের (৯০) ১৪০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া টেল-এন্ডারে আলজারি জোসেফ ও কেমার রোচও কাকতালীয়ভাবে ১৪০ রানের জুটি গড়েছেন। আর এই জুটিকেই টাইগারদের ম্যাচ হারে অন্যতম কারণ হিসেবে দেখছেন মিরাজ।

এ ছাড়াও ব্যাটারদের ব্যর্থতা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা কিছু ভুল করেছি, কিন্তু এটা খেলার একটি অংশ। এমন ঘটনা ঘটে। পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে। আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচের জন্য আরও ভালো হতে হবে।

জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর থেকে। তার আগে ব্যাটিংয়ের ভুল শোধরাতে নিজেদের মধ্যে আলোচনা করার কথা বলেছেন মিরাজ।

তার ভাষ্য, আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আমাদের আক্রমণে ভালো পেসার আছে, তারা সত্যিই ভালো বোলিং করে। এই কন্ডিশনে আমাদের কিছু ভালো স্পিনারও আছে। এই টেস্টে আমরা দুই ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি। আমরা চেষ্টা করবো কিভাবে পরের ম্যাচে ভালো করা যায়।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026