আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ শুক্রবার (২৯ নভেম্বর) আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয় বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের ৪৫ রানে হারিয়ে আসরে শুভসূচনা করেছে আজিজুল-কালামরা।

’বি’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে বাংলাদেশ। জবাবে ৪৭.৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় আফগানিস্তান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলার যুবাদের। দলীয় তিন রানে সাজঘরে ফেরেন ওপেনার জাওয়াদ আবরার। পাঁচ বল খেলে কোনো রান না করেই আব্দুল আজিজের বলে মাহবুব খানের ক্যাচে পরিণত হন তিনি। দ্বিতীয় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকি। দুজনের জুটিতে আসে ১৪২ রান। ১১০ বলে ৬৬ রান করে মোহাম্মদ গাজানফরের বলে বোল্ড হন কালাম।

কালাম ফিরে গেলেও শতক তুলে নেন অধিনায়ক হাকিম। ১৩৩ বলে আটটি চার ও চারটি ছক্কায় ১০৩ রান করেন তিনি। উজাইরুল্লাহর ক্যাচ বানিয়ে তাকে ফেরান নুরিস্তানি ওমরজাই। কালাম ও হাকিম ছাড়া বলার মতো স্কোর গড়তে পারেননি কোনো বাংলাদেশি ব্যাটার। বরং, আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত ২২৮ রান তুলতে পারে স্কোরবোর্ডে।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি আফগান যুবাদেরও। ২১ রানে হারায় প্রথম উইকেট। ৫৮ বলে ৫৮ রান করে বাংলাদেশের জন্য বিপদ হয়ে ওঠা ফয়সাল খানকে লেগ বিফোরের ফাঁদে ফেলে দলকে স্বস্তি এনে দেন ফাহাদ। ফয়সাল ছাড়া সেভাবে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে নাসির খানের ব্যাট থেকে। বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে ১৮৩ রানেই গুটিয়ে যেতে হয় আফগানদের।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন ফাহাদ ও ইকবাল হোসেন। দুই উইকেট নেন মারুফ মৃধা।

Share this news on:

সর্বশেষ

img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026