© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দলীয় প্রার্থী বুধবারের মধ্যেই চূড়ান্ত: ফখরুল

শেয়ার করুন:
দলীয় প্রার্থী বুধবারের মধ্যেই চূড়ান্ত: ফখরুল
central-desk
০৪:৫০ পিএম | ২৫ নভেম্বর, ২০১৮

আগামী তিনদিনের মধ্যে দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, আমরা মনোনয়নের সব প্রক্রিয়া শেষ হয়েছে। বুধবারের মধ্যে অধিকাংশ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। বাকি আসনের প্রার্থী রোববার মধ্যে ঘোষণা করা হবে।

মহাসচিব বলেন, মনোনয়ন ফরম আগামী ২৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। তার আগেই প্রার্থী চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মন্তব্য করুন