© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে,যা জানাল ফায়ার সার্ভিস

শেয়ার করুন:
বনশ্রীতে যাত্রীবাহী বাস উল্টে খালে,যা জানাল ফায়ার সার্ভিস
মোজো ডেস্ক
১২:০৬ এএম | ০১ ডিসেম্বর, ২০২৪

<div>রাজধানীর বনশ্রী এলাকায় আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে প

রাজধানীর বনশ্রী এলাকায় আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। বাসটিতে কতজন যাত্রী ছিল, নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৫টা ৪২ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে বাসটি উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি জানান, বনশ্রীর ডি-ব্লকে আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধারে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, বাসটি উদ্ধারের পর হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

মন্তব্য করুন