© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহাজোটের ৩০০ আসনের প্রার্থী ঘোষণা মঙ্গলবার

শেয়ার করুন:
মহাজোটের ৩০০ আসনের প্রার্থী ঘোষণা মঙ্গলবার
central-desk
০৫:২২ পিএম | ২৫ নভেম্বর, ২০১৮

মহাজোটের শরিকদের নিয়ে একযোগে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে প্রার্থিতের নাম ঘোষণা করা হবে।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি।

এদিকে রোববার থেকে দলীয়ভাবে মনোনীত ২৩০ আসনের প্রার্থীদের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ।

কাদের বলেন, কিছু আসনে দু’জন অথবা তিনজনকেও চিঠি দেয়া হচ্ছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় এ ধরনের আসনগুলোয় প্রার্থী নির্দিষ্ট হবে।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী,মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

মন্তব্য করুন