হলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে মেহজাবীন
০৩:০১ পিএম | ০৮ ডিসেম্বর, ২০২৪
দেশের বিনোদন দুনিয়ার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। বিশেষ দিন কিংবা উৎসব কেন্দ্র করে অভিনেত্রীর কাজের ব্যস্ততাও স্বাভাবিক বিষয়। তবে হঠাৎ করে দেশের বাইরে অভিনেত্রীর দেখা পাওয়া গেল হলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে। সে থেকেই শুরু হয়েছে তাকে নিয়ে চর্চা। কেন হঠাৎ নাটক থেকে বিরতি আর কী কারণেই হলিউডের তারকাদের সঙ্গে তিনি। উত্তর মিলেশে সব প্রশ্নের। অভিনেত্রী নিজেই স্পষ্ট করেছেন।


ছোট পর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন মেহজাবীন। অপেক্ষা ছিল তার সিনেমা মুক্তির। এবার জানা গেল ছোটপ্ররদা থেকে বিরতি নিয়ে দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সিনেমা দুটি দেশে মুক্তি না পেলেও বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে। সেখানে প্রশংসিত হওয়ার পাশাপাশি পেয়েছে পুরস্কারও।
এদিকে গত ৫ ডিসেম্বর থেকে সৌদি আরবে শুরু হয়েছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।সেখানে জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমা ‘সাবা’। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির জেদ্দা শহরের কাছবিলচার স্কয়ারে শুর হয় এই চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করছেন মেহজাবীন। সেখানেই হলিউড তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি হতেও দেখা যায় মেহজাবীনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিনের বেশ কিছু ছবি ভাগ করে নেন মেহজাবীন। সেখানে চোখ আটকে যায় একটি সেলফিতে।তাতে দেখা যায়, জনপ্রিয় হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টসহ আরো অনেককে। সেখানে তাদের সঙ্গে দেখা যায় মেহজাবীনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি নিয়েই যত চর্চা।

প্রসঙ্গত, ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। মাকসুদ হোসেন পরিচালিত এ সিনেমায় মেহজাবীণের সঙ্গে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। এ সিনেমায় দেখানো হয়েছে এক পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ের গল্প। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’।