© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দৃষ্টি প্রতিবন্ধী ৩ ছাত্রীকে চাকরি দিলেন অনন্ত জলিল

শেয়ার করুন:
দৃষ্টি প্রতিবন্ধী ৩ ছাত্রীকে  চাকরি দিলেন অনন্ত জলিল
central-desk
০৫:৫৪ পিএম | ২৫ নভেম্বর, ২০১৮

চলতি বছরের এপ্রিল মাসে একটি বিতর্ক প্রতিযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী কয়েকজন শিক্ষার্থীকে  নিজ প্রতিষ্ঠানে চাকরি দেয়ার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। এবার ‍তিনি তার কথা রাখলেন। ইডেন কলেজের দৃষ্টি প্রতিবন্ধী তিন ছাত্রীকে নিজ প্রতিষ্ঠানে চাকরি দিলেন।

শনিবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরি প্রদান অনুষ্ঠানে তিন ছাত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেন অনন্ত জলিল।

নিয়োগপত্র পাওয়া দৃষ্টি প্রতিবন্ধী তিন ছাত্রী হলেন- রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নরত পারভীন আক্তার ও রিপা তাবাসসুম এবং সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পারুল বেগম।

অনন্ত জলিল বলেন, আমি কথা দিয়েছিলাম পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীকে আমার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেব। আপাতত তিনজনকে নিয়োগ দিলাম। পরে যদি আরও ক্ষেত্র তৈরি করতে পারি তাহলে হয়তো আরও কয়েকজন সুযোগ পাবে।

মন্তব্য করুন