© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

শেয়ার করুন:
ময়মনসিংহে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড
own-reporter-mymensingh
০৩:৪৯ পিএম | ১৮ এপ্রিল, ২০১৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৬ বছর আগে জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- উপজেলার বড়জোরা গ্রামের আব্দুল হেলিম (৪২) ও আবুল কাশেম (৪০)।

এছাড়া আব্দুল আজিজ ও খোকন মিয়া নামে আরও দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আরও ২৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাশেম জানান, আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে চারজনকে দোষী সাব্যস্ত করে দুইজনকে ফাঁসির রায় আর দুইজনকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আরও ২৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৩ নভেম্বর বড়জোরা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে আব্দুস সালাম ৩৩ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে বৃহস্পতিবার এই রায় প্রদান করেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন