© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যারিস্টার রফিকুল ইসলাম ঢামেকে

শেয়ার করুন:
ব্যারিস্টার রফিকুল ইসলাম ঢামেকে
central-desk
০৭:৪২ পিএম | ২৫ নভেম্বর, ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢামেকে নেয়া হয়।

বর্তমানে তিনি ঢামেক নতুন ভবনের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ব্যারিস্টার রফিকুল। এরপর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এর আগে ২০ নভেম্বর সন্ধ্যার দিকে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

ওইদিন দুপুরে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

মন্তব্য করুন