© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

শেয়ার করুন:
উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
মোজো ডেস্ক
১১:৫৫ এএম | ২০ ডিসেম্বর, ২০২৪
রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে আগুনে খবর পেয়ে ১০ টা ৪৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। এর মধ্যে রয়েছে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিট।

প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন