জামায়াতের স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে, তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাসমুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে। তার আদেশ-নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে পাশে দাঁড়াবে।

তিনি বলেন, স্বপ্নের সেই বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবে না। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। একজন শিশু জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকের পূর্ণ অধিকার ভোগ করবে।

জামায়াত আমির বলেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। একদিকে জনসংখ্যা অন্যদিকে প্রাকৃতিক সম্পদ। এই দুইয়ের সমন্বয় সাধনে আমাদের দেশের গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমরা দুর্নীতি ও দুঃশাসনের বেড়াজালে পড়ে মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছি। সর্বশেষ দুঃশাসনের কঠিন অধ্যায় এদেশের মানুষের জানা রয়েছে। শুধু ক্ষমতার জন্য এই দুঃশাসন জনগণের ওপর চালিয়ে দেশের সব অর্গানকে বিকল করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, বিতাড়িত ফ্যাসিবাদ সাড়ে ১৫ বছরে দেশের মানুষকে শুধু খুন আর গুম উপহার দিয়েছে। সেই ফ্যাসিবাদের ফিরে আসার আর সুযোগ নেই। কারণ, এটা জনগণ চাইবে না। জনগণ শান্তি চায়। জনগণের চাওয়া একটাই, দেশের নাগরিকরা পূর্ণ অধিকার ভোগ করবে।

এ সময় জাতীয় ঐক্যের ডাক দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনকল্যাণমূলক সরকার গঠন করতে পারলে দেশ উপকৃত হবে। দেশ ভালো হলে দেশের মানুষ হিসেবে আমরা উপকৃত হবো।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শামীম সাঈদী, অ্যাডভোকেট আজিজুর রহমান, জামায়াতের মজলিশে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক আ,ছ,ম তরিকুল ইসলাম, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।

Share this news on:

সর্বশেষ

img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026