© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা

শেয়ার করুন:
হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
১২:২০ পিএম | ০৭ জানুয়ারি, ২০২৫

নতুন বছরের শুরুতেই বিয়ে করে চমক দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার বিয়ে নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। সামাজিকমাধ্যমে চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে।

তাহসান ও তার নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভকামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন- হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি?

তাহসান-ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হলো, মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে মালদ্বীপে গেছেন তাহসান-রোজা।

আপাতত দ্বীপরাজ্যেই কাটবে তাঁদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। সেখান থেকে খুব শিগগিরই দেশে ফিরে আসবেন দু’জন। এরপর যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন রোজা। কারণ সেখানে রয়েছে তার রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান। 


এদিকে একদিন আগেই সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় নিজের নতুন গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। এদিন হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসান নিজের বিয়ে নিয়েও কথা বলেছেন।

যদিও রোজার সঙ্গে পরিচয়, বিয়ের পরের অনুভূতি নিয়ে বিস্তারিত কিছু বলেননি এই অভিনেতা। শুধু জানিয়েছেন, ‘এই বিষয়গুলো ব্যক্তিগত রাখাই ভালো।’

মন্তব্য করুন