চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানকে বয়কটের ডাক ইংল্যান্ডে

আগামী মাসে পাকিস্তানে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। তার আগে নতুন করে জটিলতা দেখা দিয়েছে  টুর্নামেন্টটি নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ৮ দলের এক দল আফগানিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন ব্রিটেনের অন্তত ১৬০ জন রাজনৈতিক নেতা। যদিও এ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনো কোনো মন্তব্য করেনি।

রাজনৈতিক কারণে আফগানিস্তানকে বয়কটের ডাক দিয়েছে ইংল্যান্ডের নেতারা। তালেবান সরকারের একাধিক নীতির বিরোধিতায় ইংল্যান্ডের রাজনীতিবিদদের একাংশ আফগানিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নাইজেল ফারাজ, জেরেমি করবিন, লর্ড কিনকের মতো নেতারা।

সোমবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। 

চিঠিতে বলা হয়েছে, আমরা ইংল্যান্ড পুরুষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি তালেবান শাসনাধীন আফগানিস্তানে নারী ও কন্যাশিশুদের ওপর জঘন্য আচরণ নিয়ে কথা বলতে। আমরা এটাও অনুরোধ করছি, ইসিবি যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা ভাবে। তাতে তালেবানের ভয়ঙ্কর আচরণের বিরুদ্ধে বার্তা দেওয়া হবে।

চিঠির জবাবে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, ইসিবি অবশ্যই তালেবান শাসনে আফগান নারী ও কন্যাশিশুদের প্রতি আচরণের কঠোর নিন্দা জানায়। আইসিসি সংবিধান সমস্ত সদস্য দেশের নারী ক্রিকেটের বৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

‘এই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে ইসিবি আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট ম্যাচ না খেলে নিজেদের অবস্থান বজায় রেখেছে। তবে কোনো একটি দেশের একাকী প্রতিবাদের চেয়ে আইসিসি যদি সবাইকে নিয়ে কিছু করে, সেটিই বেশি কার্যকর হবে।’

মূলত, ২০২১ সালে ক্ষমতায় যাওয়ার পর নারীদের ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এরপরই বিশ্বক্রিকেট মহলে শুরু হয় নানান সমালোচনা। যার ফলে গত বছর আফগানিস্তান সিরিজ স্থগিত করে অস্ট্রেলিয়া। এবার একই পথে হাঁটার কথা ভাবছে ইংল্যান্ডও।

Share this news on:

সর্বশেষ

img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘বাবাই ও আব্বাই’-এর মুক্তির তারিখ চূড়ান্ত: ‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026