হেরেই চলেছে শাকিব খানের ঢাকা, টানা পঞ্চম জয় রংপুরের

ঢাকা ক্যাপিটালসের ভাগ্য ফিরছে না কিছুতেই। একের পর এক ম্যাচে হারই সঙ্গী হচ্ছে শাকিব খানের মালিকানাধীন দলটির। এবার তারা হেরেছে রংপুর রাইডার্সের কাছে। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে হার দেখলো থিসারা পেরেরার দল, রয়ে গেলো পয়েন্ট তালিকার তলানিতে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেট আর ৪০ বল হাতে রেখে উড়িয়ে দিয়েছে রংপুর। নুরুল হাসান সোহানের দলের এটি টানা পঞ্চম জয়। পয়েন্ট তালিকার শীর্ষেই আছে তারা।

ঢাকাকে ১১১ রানেই গুটিয়ে দিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন নাহিদ রানা-খুশদিল শাহরা। জবাব দিতে নেমে আরও একবার ব্যর্থ যুব দলের আজিজুল হাকিম তামিম। ১৪ বল খেলে ৫ রান করে আউট হয়ে যান তিনি।

তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস আরও একবার ঝড় তুলেছেন। ২৭ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৪৪ রান করেন তিনি। সাইফ হাসান ১৫ বলে ১৩ রানের ধীর ইনিংস খেলে ফেরেন।

এরপর দ্রুতই ম্যাচ শেষ করে দেন খুশদিল শাহ। ১৩ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন পাকিস্তানি

অলরাউন্ডার। সঙ্গে আরেক পাকিস্তানি ইফতিখার আহমেদ অপরাজিত ছিলেন ১২ বলে ৯ রানে।

মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেন একটি উইকেট।

এর আগে জয়ের আশায় জেসন রয়, হাবিবুর রহমান সোহান, সাব্বির রহমান ও মোহাদ্দেক হোসেন সৈকতকে নতুন করে একাদশে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। ব্যাপক রদবদল এনেও কোনো লাভ হলো না শাকিব খানের দলের।

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫১ রান করেও ৪০ রানে হেরেছিল ঢাকা। আজ মঙ্গলবার সেই রংপুরের বিপক্ষেই ১৬.৩ ওভার ব্যাট করে ঢাকা গুটিয়ে গেছে মাত্র ১১১ রানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার হয়ে বড় ইনিংস খেলতে পারেনি কেউ। সর্বোচ্চ ইনিংসটি ২০ রানের; তানজিদ হাসান তামিমের। গতকাল সোমবার ঢাকার দলে যোগ দেওয়া ইংলিশ ব্যাটার জেসন রয় করেছেন ১২ বলে ১৮ রান।

হাবিবুর রহমান ফিরেছেন ১২ বলে ১৪ রান করে। কয়েক বল নষ্ট করা ছাড়া কিছুই করতে পারেননি সাব্বির (৭ বলে ২)। প্রথম বলেই বোল্ড হয়ে গেছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা।

বরাবরের মতই ব্যর্থ লিটন দাস। নতুন বলে খেলতে পারেন না আজ নেমেছিলেন চার নম্বরে। ব্যাটিংঅর্ডার পরির্ব্তন করেও কোনা লাভ হলো না। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার বলে ক্যাচ হন আজিজুল হাকিম তামিমের হাতে। একাদশে নতুন করে যুক্ত হওয়া সৈকত থেমে গেছেন ৯ বলে ১২ রান করে।

আলাউদ্দিন বাবুর ১৬ বলে ১৬ রানের ইনিংসের উপর ভর করে ১০০ পার করে ঢাকা। ৫ বলে ১ রানে মোস্তাফিজুর রহমান আউট হলে শেষ হয় ঢাকার ইনিংস।

রংপুরের হয়ে বল হাতে ২১ রানে ৩ উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। ২টি করে উইকেট শিকার করেন আকিফ জাভেদ ও খুশদিল শাহ।

Share this news on:

সর্বশেষ

img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026