চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি থাকবেন সাকিব-তামিম?

বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় মঞ্চ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে, দেশের  ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটি প্রশ্ন! সাকিব আল হাসান ও তামিম ইকবাল কি থাকবেন এবারের বিশ্বমঞ্চে? ক্রিকেট পাড়ায় এই দুই তারকা খেলোয়াড়ের উপস্থিতি নিয়ে চলছে তুমুল আলোচনা ।

বরাবরই দেশি ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ বিপিএল। তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঝলমলে আসরেই নেই দেশের সফলতম ক্রিকেটার সাকিব। এই মুহুর্তে সাকিব নাম লিখিয়েছেন বুড়োদের লিজেন্ডস লিগে। তার বিপিএলে অনুপস্থিতি নিয়েও চলছে বেশ আলোচনা।

অন্যদিকে তামিম ইকবাল অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও  জাতীয় দলের জার্সি গায়ে আর খেলা হয়নি। সম্প্রতি সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদির ভিডিওতে তামিম বলেছেন, জাতীয় দলের অধ্যায় শেষ তার জন্য। 

বিসিবির নির্বাচকরা জানিয়েছেন, ১২ জানুয়ারির মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে। কিন্তু দলের লিস্ট জমা দেওয়ার তারিখ নিয়ে এখনও নিশ্চিত নন স্বয়ং ক্রিকেট বোর্ড। তবে সাকিব এবং তামিমের ব্যাপারে বিসিবি বোর্ডের তরফ থেকে এখনো কোন ঘোষণা আসেনি।

সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাঝে সর্বোপরী যোগাযোগ হচ্ছে। সাকিবের রাজনৈতিক জটিলতা এবং অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। তিনি আরো জানান, সাকিবের ফিটনেস ও মানসিক শক্তি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন নির্বাচকরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের মনে কেবল একটিই প্রশ্ন— সাকিব ও তামিম কি খেলবে এবারের বিশ্বমঞ্চে? না কি তাদের অংশগ্রহণ থাকবে কেবল আলোচনা আর জল্পনায়?  তাদের বিশ্বমঞ্চে থাকা না থাকা, সবকিছুই নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের উপর।

Share this news on:

সর্বশেষ

img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026