‘স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে’

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, স্বৈরাচারের সহযোগীদের কোনো রাজনৈতিক দলে প্রবেশ করানো হলে সেই দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।   

আজ শুক্রবার (১০ই জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ টুমরো ফোরামের (বিটিএফ) উদ্যোগে আয়োজিত জুলাই-আন্দোলন ২০২৪ বৈষম্যহীন আগামীর বাংলাদেশ ও বিএনপি ঘোষিত ৩১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

আসাদুজ্জামান রিপন বলেন, নতুন দল বানানোর জন্য যাদের আকাঙ্ক্ষা আছে, কিন্তু পতিত স্বৈরাচারের লোকজন নিয়ে দল বানাবেন সেটা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার, পতিত স্বৈরাচারের কোনো সহযোগীদের যদি কোনো রাজনৈতিক দল নিজ দলে প্রবেশ করান, তাহলে সে রাজনৈতিক দলের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের নিয়ে যদি কোনো রাজনৈতিক দল করার অভিপ্রায় থাকে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, জনগণ আপনাদের বিরুদ্ধে লড়াই করবে।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এত মানুষ হত্যা করেছে, সেই খুনিদেরকে আমরা পুনর্বাসন করতে দিতে পারি না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণের অধিকার হরণ করেছে, দেশের টাকা লুট এবং সম্পদ বিনষ্ট করেছে তাদের প্রত্যেককে আমরা বিচারের আওতায় আনবো।

বিটিএফ’র আহ্বায়ক রাজ মাসুদ ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদা হাসান পাহীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Share this news on:

সর্বশেষ

img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026
img
আজ দুপুরে খেলাফত মজলিসের ইশতেহার ঘোষণা Feb 03, 2026
img
মালাইকা নন, ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানে পরিচালকের প্রথম পছন্দের তালিকায় ছিলেন অন্য কেউ! Feb 03, 2026
img
ইস্তাম্বুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 03, 2026
img
৫ আগস্টের পর কারও নামে মামলা দেইনি : নুরুল হক নুর Feb 03, 2026
img
হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন Feb 03, 2026
img
ময়মনসিংহসহ তিন জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 03, 2026
img
ফুটপাত থেকে বিরাট বাংলো বাড়ি,পুরোনো দিনের অভিজ্ঞতার কথা জানালেন জাভেদ-শাবানা Feb 03, 2026
img
আমরা দিলাম ছোট ছোট জিনিস, ওরা দেয় বেহেশতের টিকিট : আসাদুল হাবিব দুলু Feb 03, 2026
img
দেব ও শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী Feb 03, 2026
img
ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া Feb 03, 2026
img
‘বিসিসিআই মুস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’ Feb 03, 2026