© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০৪:৪৮ পিএম | ১০ জানুয়ারি, ২০২৫

<div>জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়ে

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন জানিয়েছে ‘জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল’।

আজ শুক্রবার (১০ই জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা।

মর্গে থাকা মরদেহের মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)।

সেলের বক্তারা জানান, অনুসন্ধানে ঢাকা মেডিকেলের হিমাগারে গণঅভ্যুত্থানে নিহত এখনও ছয়টি অশনাক্ত মরদেহ আছে বলে জানতে পারে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল। সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য শাহবাগ থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেন।

তারা জানান, মরদেহগুলোর ডিএনএ ও পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এ মুহূর্তে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে।

কারও পরিবারের সদস্য মিসিং থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছে জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল।

মন্তব্য করুন