© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে রিসোর্টে আটকে আট তরুণ-তরুণীর জোরপূর্বক বিয়ে

শেয়ার করুন:
সিলেটে রিসোর্টে আটকে আট তরুণ-তরুণীর জোরপূর্বক বিয়ে

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
১২:১১ পিএম | ২০ জানুয়ারি, ২০২৫
সিলেটের রিজেন্ট পার্ক রিসোর্টে ১৯ জানুয়ারি একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। সেখানে ঘুরতে আসেন ১৬ জন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদের আটক করে স্থানীয়রা। এবং তাদের মধ্যে আট তরুণ-তরুণীকে কাজী ডেকে বিয়ে পড়িয়ে দেন। এ সময় রিসোর্টের একাংশে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

রিসোর্টের কক্ষে অসামাজিক কার্যকলাপ চলছে বলে তারা দুপুর ২টার দিকে সেখানে হানা দেওয়া হয় বলে জানায় স্থানীয়রা। এ সময় কেউ বা কারা রিসোর্টে অগ্নিসংযোগ করে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, "এলাকার জনগণ ছেলেমেয়েদের আটক করেছে, কিন্তু আমাদের কাছে কিছু জানানো হয়নি। রিসোর্টে থাকা অন্য তরুণ-তরুণীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"

সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী স্থানীয়দের উপস্থিতিতে ওই আট তরুণ-তরুণীর বিয়ে পড়ান। বিয়ের দেনমোহর ১০ লাখ থেকে ১২ লাখ টাকা পর্যন্ত ছিল। বিয়ের সময় কয়েকজন স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

রিসোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কোনো কথা বলা সম্ভব হয়নি, এবং বিকালে রিসোর্টটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, জাতীয়তাবাদী কৃষক দলের সিলেট জেলার সদস্যসচিব তাজরুল ইসলাম তাজুল বলেন, "অসামাজিক কার্যকলাপের অভিযোগ শুনে স্থানীয় প্রায় দুই হাজার মানুষ ঘটনাস্থলে এসেছিলেন। আমরা চেষ্টা করেছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।"

এ ঘটনার পর, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যদি কোনো ব্যক্তি মনে করে তার সাথে অন্যায় হয়েছে, তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারবেন।

টিএ/

মন্তব্য করুন