© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত

শেয়ার করুন:
পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত

ছবি: সংগৃহীত

Times Mojo Desk
০২:৪১ পিএম | ২০ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশের পুলিশ, র‌্যাব, ও আনসার সদস্যদের পোশাক পরিবর্তন করা হচ্ছে। আজ সোমবার (২০ই জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে পোশাকের ডিজাইনও নির্ধারণ করা হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত কথা বলেন।

এ সময় কেবল পোশাকেই নয়, বরং মানসিকতায় পরিবর্তনের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

একবারে পোশাক পরিবর্তনের জন্য একটা বড় অর্থ প্রয়োজন হবে, গণমাধ্যমের এই প্রশ্নে তিনি বলেন, ধীরে ধীরে এই পরিবর্তন আনা হবে, যাতে একবারে বেশি চাপ না পড়ে।

এর আগে ২০২৩ সালের ১১ আগস্ট, অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পুলিশ ইউনিফর্ম এবং লোগো পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, পুলিশ বাহিনীর বর্তমান ইউনিফর্মে অনেক পুলিশ সদস্যের মন ভেঙে গেছে এবং তারা আর এই পোশাক পরে কাজ করতে ইচ্ছুক নন। এর কারণে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেসময় তিনি বলেছিলেন পুলিশের ইউনিফর্ম এবং লোগো এমনভাবে পরিবর্তন করা হবে, যাতে তা বাহিনীর সদস্যদের মধ্যে একটি নতুন উদ্দীপনা তৈরি করে এবং তাদের মনোবল বৃদ্ধি পায়। পাশাপাশি, এই পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীর কাজের প্রতি আরও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হবে। পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়, এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া দরকার। এই বিষয়েও সেসময় কথা বলা হয়।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা। পাশাপাশি গুম, খুন, অপহরণে সম্পৃক্ততার কারণে অসন্তোষ কাজ করে র‌্যাবের প্রতিও। সুতরাং সার্বিক দিক বিবেচনা করে পোশাক পরিবর্তনের এই সিদ্ধান্ত আসে।

টিএ/

মন্তব্য করুন