© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্লিনটন পরিবারের সঙ্গে সখ্যতা, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত!

শেয়ার করুন:
ক্লিনটন পরিবারের সঙ্গে সখ্যতা, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত!

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
১০:৫৯ এএম | ২৫ জানুয়ারি, ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিবার নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা- এমনটি জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে প্রেস উইং।

তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনটি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারত-পরিকল্পিত প্রচারণার অংশ।

ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকার সুযোগ নিয়েছেন ড. ইউনূস। হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে অনুদানের বিনময়ে সুবিধা নেন তার মেয়ে মনিকা ইউনূস।

তবে এসব দাবি অস্বীকার করেছেন ড. ইউনূস। জানান, হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে তিনি কোনো অর্থ অনুদান দেননি।এমনকি ক্লিনটন পরিবারের সঙ্গে তার বন্ধুত্ব মেয়ে মনিকা ইউনূসকেও কোনো সুবিধা দেয়নি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনেও মনিকা ইউনূস কোনো পদের দায়িত্বে ছিলেন না বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ড. ইউনূস লাখ লাখ ডলার ঋণ পেয়েছিলেন বলে ভারতের সংবাদমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটিও মিথ্যা।

এছাড়া পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে ড. ইউনূসের কোনও ভূমিকা ছিল না বলেও জানিয়েছে তার প্রেস উইং।

টিএ/

মন্তব্য করুন