© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আ’লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত নারী প্রার্থী হলেন যারা

শেয়ার করুন:
আ’লীগের দলীয় মনোনয়নপ্রাপ্ত নারী প্রার্থী হলেন যারা
central-desk
১১:২৭ এএম | ২৬ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিয়েছে দলটি। রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের চিঠি দেয়া শুরু হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই চিঠি বিতরণ শুরু করেন।

এবছর আওয়ামী লীগ থেকে মোট ৩০০ আসনের মধ্যে ২৩০ জনকে দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাকি ৭০ টি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাদের মধ্যে এ পর্যন্ত ১৬ জন নারী প্রার্থীর নাম জানা গেছে।

নৌকার মনোনয়ন পাওয়া নারী প্রার্থীরা হলেন,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা - গোপালগঞ্জ-২ ও রংপুর-৬

মতিয়া চৌধুরী - শেরপুর-২

সাহারা খাতুন - ঢাকা–১৮

দীপু মনি - চাঁদপুর-৩

সিমিন হোসেন রিমি - গাজীপুর-৪

মাহাবুব আরা বেগম গিনি - গাইবান্ধা-২

ইসমাত আরা সাদেক - যশোর-৬

হাবিবুন্নাহার - বাগেরহাট-৩

মুন্নুজান সুফিয়ান - খুলনা-৩

জেবুন্নেছা আফরোজ - বরিশাল-৫

সাগুফতা ইয়াসমিন এমিলি - মুন্সিগঞ্জ-২

মেহের আফরোজ চুমকি - গাজীপুর-৫

জয়া সেনগুপ্তা - সুনামগঞ্জ-২

মমতাজ বেগম - মানিকগঞ্জ-২

সেলিমা আহমেদ - কুমিল্লা-২

শাহীন আকতার চৌধুরী - কক্সবাজার-৪

মন্তব্য করুন