© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে লোকসভার তৃতীয় ধাপের ভোটগ্রহণ

শেয়ার করুন:
ভারতে লোকসভার তৃতীয় ধাপের ভোটগ্রহণ
international-desk
১০:৫০ এএম | ২৩ এপ্রিল, ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭ আসনে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়; চলবে বিকেল ৬টা পর্যন্ত।

১৫ রাজ্যের এসব আসনে জয়ের জন্য লড়ছেন ১ হাজার ৬১২ জন প্রার্থী। ভোট দেবেন প্রায় ১৭ কোটি ভারতীয়। এই ধাপে দুই আসন থেকে লড়বেন বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

এবারই প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি সভাপতি অমিত শাহ। গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে প্রার্থী হয়েছেন অমিত। অন্যদিকে কেরালার ওয়ানার কেন্দ্রের প্রার্থী হয়েছেন রাহুল যদিও এবারের নির্বাচনে ওয়ানার কেন্দ্রের উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্র থেকেও লড়াই করছেন রাহুল।

প্রসঙ্গত, ভারতীয় লোকসভার মোট আসন ৫৪৫টি। এবারের নির্বাচনে দেশজুড়ে মোট ভোটার সংখ্যা প্রায় ৯০ কোটি। ১১ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ করা হয়েছে।

৭ম তথা শেষ দফা ১৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৩ মে সব ভোট গণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন