বড় পর্দায় তারা হয়ে আসছেন মিথিলা

বিভিন্ন সময় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখা গেছে বিভিন্ন রূপে । অভিনয়ের পাশাপাশি টুকটাক গান গাইতেও দেখা যাই এই অভিনেত্রীকে, এপার কিংবা ওপার, ২ বাংলাতেই সমান ভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। অভিনয়ে এবার তাকে দেখা যাবে এক নতুন রূপে, সার্কাসকন্যা হিসেবে।

আসছে ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে মুক্তি পাবে অরুণ চৌধুরীর পরিচালনায় ‘জলে জ্বলে তারা’ সিনেমা। এতে মিথিলার চরিত্রের নাম তারা, অর্থাৎ মিথিলাকে দেখা যাবে নাম ভূমিকায়। একজন সাহসী সার্কাসকন্যা, যার চরিত্রে অভিনয়ের জন্য তাকে নিতে হয়েছে নানা চ্যালেঞ্জ।

সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে নারীপ্রধান গল্পের এই সিনেমাটির ফার্স্ট লুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে মিথিলা লিখেছেন, “তারার আলোয় ঝলমল করে এই সার্কাস।’ অরুণ চৌধুরী পরিচালিত তৃতীয় চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’।

মিথিলা জানালেন, এ ধরনের চরিত্রে অভিনয় করা তার জন্য ছিল এক অজানা সাহসিকতা। "এত দিন এমন চরিত্রে কাজ করা হয়নি," বলেন তিনি, "সার্কাসে নাচতে হয়েছে, ছুরি খেলাতেও অংশ নিতে হয়েছে। এই সিনেমায় সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল ছুরি খেলা, বিশেষ করে এক দৃশ্যে ছুরি আমার দিকে ছোঁড়া হয় এবং তা অল্পের জন্য আমাকে না লেগে চলে যায়।"

শুটিংয়ের সময় কালীগঙ্গা নদীর পাড়ে একের পর এক চ্যালেঞ্জিং দৃশ্যের সম্মুখীন হন মিথিলা। নৌকার উপর শুটিং করতে গিয়েও তাকে বেশ কিছু কঠিন দৃশ্যে অভিনয় করতে হয়েছে। তবে, মিথিলা জানিয়েছেন, "পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।"

সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করছেন এফ এস নাঈম, যাঁর চরিত্রের নাম হোসেন মাঝি। আর আজ প্রকাশ পাচ্ছে সিনেমার প্রথম গান 'তোকেই ভালোবাসি', যা সিনেমার পরিবেশে একটি রোমান্টিক আঙ্গিক যোগ করবে।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার Feb 02, 2026
img
দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট নিয়ে ডিএমপির হটলাইন নম্বর চালু Feb 02, 2026
img
গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়: টিআইবি Feb 02, 2026
img
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না : ব্যারিস্টার তানিয়া আমির Feb 02, 2026
img
রোহিতকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য, কী তথ্য দিল পুলিশ! Feb 02, 2026
img
ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন মেগাস্টার দেব! Feb 02, 2026
img

প্লট দুর্নীতি মামলা

হাসিনা ১০, টিউলিপ ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর কারাদণ্ড Feb 02, 2026
img
রণজয়-শ্যামৌপ্তির প্রি ওয়েডিং-এ যেন স্বর্ণযুগের জুটিকে ফিরে দেখা! Feb 02, 2026
img
প্রভাসের ‘রাজা সাব’ থেকে বিতর্কিত ছবি ‘পরাশক্তি’! আসন্ন কয়েক দিনে ওটিটি-তে আর কী থাকছে? Feb 02, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’ ঘোষণা, কে কোন পুরস্কার পেলেন Feb 02, 2026
img
লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 02, 2026
img
জামায়াতে ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল Feb 02, 2026
img
আইফোনের আয়ের রেকর্ড Feb 02, 2026
img

এনডিটিভির খবর

পাকিস্তানের বয়কট ইস্যুতে ‘উচ্চ পর্যায়ের’ মিটিং ডাকল আইসিসি Feb 02, 2026
img
কেমন ছিল নুসরাত ফারিয়ার ৪৮ ঘণ্টার কারাবাস? Feb 02, 2026
img
নির্বাচনী জনসভায় তিস্তা পাড়ে যাচ্ছেন শফিকুর রহমান Feb 02, 2026
img
নির্বাচিত হলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: ব্যারিস্টার খোকন Feb 02, 2026
img
ঋণ আদায়ে ব্যাংকগুলোকে সাহসী হতে হবে: গভর্নর Feb 02, 2026
img
ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে ওরা চট করে নেতা হয়েছে : মির্জা আব্বাস Feb 02, 2026