© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে : মির্জা ফখরুল

শেয়ার করুন:
সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে : মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৮ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৫
অন্তবর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্য নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আজ সোমবার  (১০ ফেব্রুয়ারি) রাজধানীতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক শেষে সন্ধ্যায় গণমাধ্যমকে এই কথা বলেন। 

তিনি বলেন, প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন— ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব জনগণের প্রত্যাশা এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার।

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করছি এবং জনগণও তা প্রত্যাশা করছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি প্রতিনিধি দল দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করেন। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুরের ঘটনা নিয়ে বিএনপি তার দলীয় অবস্থান তুলে ধরেন। সরকারের সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচনের কথাও তুলে ধরেন। এজন্য দলটির পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চান বিএনপি নেতারা।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বসেছে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব। 

টিএ/

মন্তব্য করুন