© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫টি পাইপগান খেলনা ভেবে নিয়ে যাচ্ছিল শিশুরা, উদ্ধার করল পুলিশ

শেয়ার করুন:
৫টি পাইপগান খেলনা ভেবে নিয়ে যাচ্ছিল শিশুরা, উদ্ধার করল পুলিশ

সংগ্রহীত

মোজো ডেস্ক
১০:০৫ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরাস্থ রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুরের পূর্ব-উওর কোন থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যাগ ভর্তি  অস্ত্রগুলো উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছিল বলে জানান, প্রত্যক্ষদর্শীরা। এমন সময় খান বাড়ির নারীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে আমরা তদন্ত করে দেখছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য করুন