© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজহারীর প্রশংসায় ফেসবুকে সারজিসের পোস্ট

শেয়ার করুন:
আজহারীর প্রশংসায় ফেসবুকে সারজিসের পোস্ট

ছবিঃ সংগৃহীত

করবী শিহাব
০৯:০৪ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীকে প্রশংসায় ভাসালেন সারজিস আলম। আজহারীর নতুন বই ‘এক নজরে কুরআন’ বিষয়েই কথা বলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সংগঠক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্ট দেন সারজিস।

১২ ফেব্রুয়ারি ফেসবুকে দেওয়া ওই পোস্টে সারজিস লেখেন, মাত্র এক ঘণ্টা পড়ার পরই তার মনে হয়েছে, বইটি তরুণ প্রজন্মের প্রত্যাশার আলোকে লেখা হয়েছে। তিনি বইটিকে সহজবোধ্য, সহজে পাঠযোগ্য এবং গল্পের ছলে পাঠকের মনে দাগ কাটতে সক্ষম বলে উল্লেখ করেছেন।

সারজিসের মতে, প্রত্যেক ঘরে এই বইয়ের একটি কপি থাকা উচিত এবং বিশেষ করে শিক্ষার্থীদের ও তরুণদের একবার হলেও বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়া উচিত। তিনি আরও লেখেন, ‘পবিত্র কুরআনে রয়েছে সকল সমস্যার সমাধান।’

পোস্টের সঙ্গে সারজিস মিজানুর রহমান আজহারীর সঙ্গে তোলা একটি ছবি-ও যুক্ত করেছেন, যা মুহূর্তেই হয় ভাইরাল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, পোস্টটিতে ২ লাখ ২৭ হাজারের বেশি রিয়েক্ট পড়েছে। এছাড়া ১০ হাজারের বেশি মন্তব্য ছাড়াও ২ হাজারের বেশি শেয়ার হয়েছে পোস্টটি।

মন্তব্য করুন