© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাগে-অভিমানে ২ সন্তানকে নিয়ে ঋণগ্রস্ত বাবার বিষপান

শেয়ার করুন:
রাগে-অভিমানে ২ সন্তানকে নিয়ে ঋণগ্রস্ত বাবার বিষপান

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রাগে ও অভিমানে দুই শিশুসন্তানসহ বিষপানে আত্মহত্যা করেছেন এক বাবা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রানীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ এবং দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আব্দুর রউফ ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। এ নিয়ে প্রায়ই স্ত্রী হাফিজার সঙ্গে ঝগড়া হতো। বুধবার তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এতে ওইদিনই অভিমান করে স্ত্রী হাফিজা দুই শিশু সন্তানকে রেখে এক বছরের অপর শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যান।

এতে রাগে ও অভিমানে শুক্রবার ভোরে ঘরের দরজা বন্ধ করে আব্দুর রউফ দুই শিশুকন্যাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। এ সময় শিশুদের চিৎকারে ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে তিনিও মারা যান।

মন্তব্য করুন