চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট
প্রতীকী ছবি
০৮:৪২ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে ৩৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় এ আগুন লাগে।
সর্বশেষ রাত ৮টার তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে প্লাস্টিকের ক্যারেট মজুত রাখা ছিল। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।