© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণফোরামে যোগ দিলেন আ. লীগ নেতা আবু সাইয়িদ

শেয়ার করুন:
গণফোরামে যোগ দিলেন আ. লীগ নেতা আবু সাইয়িদ
central-desk
০২:৫৬ পিএম | ২৬ নভেম্বর, ২০১৮

এবার জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংস্কারপন্থী নেতা অধ্যাপক আবু সাইয়িদ।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয় থেকে তিনি দলের সদস্য ফরম সংগ্রহ করেন।

গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকেলে জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক সাইয়িদের গণফোরামে যোগদান করেন।

প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আবু সাইয়িদ। এর আগে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, সাবেক জেনারেল (অব.) আনসা আমিন ও একুশে টেলিভিশনের সাবেক মালিক আবদুস সালাম গণফোরামে যোগ দিয়েছেন।

মন্তব্য করুন