© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাড়া ফেলেছে পুনমের ভিডিও

শেয়ার করুন:
সাড়া ফেলেছে পুনমের ভিডিও
entertainment-reporter
০১:২৮ পিএম | ২৭ এপ্রিল, ২০১৯

মডেল অভিনেত্রী পুনম হাসান জুঁই। তার ক্যারিয়ারের শুরুটা বিজ্ঞাপন দিয়ে হলেও বর্তমানে অভিনয়ে বেশি সময় পার করছেন। মূলত একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে প্রথম শোবিজে পা রাখেন পুনম। পরে বহু নামীদামি পণ্যের মডেল হয়ে টিভি পর্দায় হাজির হয়েছিলেন তিনি। এরপর থেকে বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে পাওয়া গেছে তাকে।

তার প্রথম ধারাবাহিক ছিল কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘নুরজাহান’ অবলম্বনে নির্মিত ‘নুরজাহান’ নাটকটি। যা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে বহু নাটক, ধারাবাহিক, বিজ্ঞাপন ও গানের মডেল হয়েছেন তিনি।

তারই ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে পুনমের। সোহেল মেহেদীর গাওয়া এই গানটির শিরোনাম ‘প্রাণ সখী’। গানটি সম্প্রতি ধ্রুব মিউজিক কটেজে অবমুক্ত করা হয়েছে। এখানে তার বিপরীতে ছেলে মডেল হিসেবে কাজ করেছেন বাঁধন লিংকন।

এই প্রসঙ্গে বাংলাদেশ টাইমসকে মুঠোফোনে জুঁই বলেন, গত বছরের শেষ দিকে এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলাম। কিছুদিন আগে গানটি ইউটিউবে দর্শকদের জন্য অবমুক্ত করা হয়েছে। এরপর থেকে দর্শকদের বেশ সাড়া পাচ্ছি। প্রতিটা দিন তাদের ফোন ও ম্যাসেজে বিভিন্ন শুভেচ্ছা বাণী পাচ্ছি।

পুনম সম্প্রতি বিশিষ্ট নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে কাজ করেছেন।

 ভিডিওটি দেখুন...

 

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন