© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের পুরোনো টি-শার্ট পোড়ালেন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা

শেয়ার করুন:
ইসরায়েলের পুরোনো টি-শার্ট পোড়ালেন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিনজন ইসরায়েলি বন্দির বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়।

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনিরা ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ‘বর্ণবাদী’ শার্ট পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। মুক্তি পাওয়ার আগে তাদেরকে ‘স্টার অব ডেভিড’ লোগো এবং ‘আমরা ভুলব না এবং ক্ষমা করব না’ আরবি স্লোগান লেখা শার্ট পরতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তারা।

ইসরায়েল প্রিজন সার্ভিস কর্তৃক প্রকাশিত ছবিতে মুক্তিপ্রাপ্ত কয়েকজন ফিলিস্তিনিকে এই শার্ট পরিহিত অবস্থায় দেখা গেছে। মুক্তির পর ফিলিস্তিনিরা প্রতিবাদস্বরূপ শার্ট উল্টে পরেন এবং গাজার খান ইউনিসের ইউরোপীয় গাজা হাসপাতালে পৌঁছানোর পর অনেকে শার্টগুলো পুড়িয়ে ফেলেন।

হামাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের এ আচরণকে ‘বর্ণবাদী অপরাধ’ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে হামাস ‘দখলদারিত্বের অপরাধ’, ‘নিষ্ঠুরতা’ এবং ‘সহিংসতা’র অভিযোগ এনে বলেছে, এটি ‘মানবিক আইন ও শিষ্টাচারের পরিপন্থী’। ফিলিস্তিন ইসলামিক জিহাদ গ্রুপও ইসরায়েলিদের এ আচরণের নিন্দা জানিয়েছে।

মন্তব্য করুন