© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রোটকল ভেঙ্গে বিমানবন্দরে মোদী, স্বাগত জানালেন কাতারের আমিরকে

শেয়ার করুন:
প্রোটকল ভেঙ্গে বিমানবন্দরে মোদী, স্বাগত জানালেন কাতারের আমিরকে

ছবি: সংগৃহীত

তাহমিনা তাশরিফ
১২:৪৭ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
আতিথেয়তার এক ‘বিরল দৃষ্টান্ত’ স্থাপন করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর প্রোটকল ভেঙ্গে কাতারের আমিরকে স্বাগত জানাতে নিজেই পৌঁছে যান বিমানবন্দরে। নিজের এক্স হ্যান্ডেলের এক পোস্টে মোদী নিজেই নিশ্চিত করেন এ তথ্য।

নরেন্দ্র মোদী লিখেছেন, ‘আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। ভারতে তার ফলপ্রসূ অবস্থান কামনা করছি এবং আমাদের বৈঠকের জন্য অপেক্ষা করছি।’

নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের সফরে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতে পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে ভারতের প্রধানমন্ত্রীকে বিমান বন্দরে যেতে দেখা যায় না। তবে নরেন্দ্র মোদী সে প্রটোকল ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন।

শেখ তামিম বিন হামাদ আল-থানি ১৮ ফেব্রুয়ারি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন। এরপর হায়দ্ররাবাদ হাউজে মোদির সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারের আমির তার সঙ্গে উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে এসেছেন। এতে আছেন কয়েকজন মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক নেতা। বলা হচ্ছে, ভারত ও কাতারের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি এবং সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দেশ দু’টির মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে।

শেখ তামিম বিন হামাদ আল-থানির এটি দ্বিতীয় ভারত সফর। এরআগে ২০১৫ সালের মার্চ মাসে তিনি নয়াদিল্লিতে এসেছিলেন।

মন্তব্য করুন