© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন:
বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

ছবিঃ সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য করে চরম বিপাকে পড়া রণবীর আল্লাবাদিয়াকে এ যাত্রায় কঠিন শাস্তি থেকে নিস্তার দিয়েছে আদালত। তবে গ্রেপ্তার হওয়া থেকে বিরত রাখলেও এ ইউটিউবারের কঠোর সমালোচনা করেছেন সুপ্রিমকোর্ট।

সুপ্রিম কোর্ট বলেছেন, ভীষণ নোংরা মানসিকতার প্রতিফলন হয়েছে রণবীর এলাহাবাদিয়ার মন্তব্যে। ইউটিউবারের আবেদনের শুনানি চলাকালে আদালত আরও বলেছেন, বাকস্বাধীনতা থাকলেও সমাজবিরোধী মন্তব্য করার অধিকার নেই।

রণবীরের পরিবার তুলে বিতর্কিত মন্তব্যের জেরে নিন্দার ঝড় উঠেছে সবখানেই। যার ফলে ভারতের বিভিন্ন জায়গা থেকে রণবীরের বিরুদ্ধে মামলাও দায়ের হতে থাকে।
আর সেই অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রণবীর। দেশজুড়ে দায়ের হওয়া যাবতীয় অভিযোগের বিচার যেন একসঙ্গে হয় এবং গ্রেপ্তারি এড়াতে যেন আগাম জামিন দেওয়া হয়- শীর্ষ আদালতের কাছে এই আবেদন জানিয়েছিলেন জনপ্রিয় ইউটিউবার।

মন্তব্য করুন