© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি
central-desk
০৬:৫৮ পিএম | ২৬ নভেম্বর, ২০১৮

অবশেষে বিএনপিতে যোগদান করলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তিনি দলটিতে যোগ দেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বরণ করে নেন।

এর আগে গোলাম মাওলা রনি নৌকার টিকিট না পেয়ে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

তিনি গণমাধ্যমকে বলেছিলেন, যদি বিএনপির মনোনয়ন পান তাহলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার ইচ্ছা তার রয়েছে।

মন্তব্য করুন