© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

শেয়ার করুন:
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বায়ুদূষণে আজ বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২৪০। যা ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

২১১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। চতুর্থ অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লি স্কোর ১৭৯। পঞ্চম অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকাউ, স্কোর ১৭৭। ১৭০ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ইরাকের বাগদাদ।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য করুন