© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরা কচি খুকি নই, বয়স হয়েছে : রুনা খান

শেয়ার করুন:
আমরা কচি খুকি নই, বয়স হয়েছে : রুনা খান

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বয়স চল্লিশের কোটায় থাকলেও তা যেন কিছুই নয় অভিনেত্রী ও মডেল রুনা খানের গ্লামারের কাছে। শুধু অভিনয় শৈলীতেই নয়,সময়ের সঙ্গে নিজের রূপ-লাবণ্য ধরে রেখেছেন দারুণ ছন্দে।

বয়স নিয়ে বরাবরই অকপট রুনা খান। তার মতে, বয়স লুকানো যায় না, এটি লুকানোর বিষয়ও নয়। বরং বয়স উদযাপনের বিষয়। তবে তার বয়স নিয়ে অন্যান্য তারকাদের সঙ্গে তুলনা করা হয়, বিশেষ করে পঞ্চাশোর্ধ্ব অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে। এ প্রসঙ্গে রুনা খান মনে করেন, এই তুলনা করা ‘নিতান্তই অর্থহীন চর্চা’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুনা খানকে বলতে শোনা যায়, ‘আমি এর আগেও একবার বলেছি, জয়া আপা আমার দৃষ্টিতে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সবচাইতে অর্জন সমৃদ্ধ, নিবেদিত প্রাণ একজন অভিনয়শিল্পী। আমি মনে করি, একজন শিল্পীর সঙ্গে ‘তুলনা’ জিনিসটাই সুন্দর ব্যাপার না।’

তবে কোনটা কোন ধরনের সমালোচনা, সেটিও বিশ্লেষণ করলেন রুনা। বলেন, ‘জয়া আপা, আমি- আমরা তো আর কচি খুকি নই, মানে আমরা তো ১২-১৪ বছরের খুকি নই! আমাদেরও তো বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। যেটা গঠনমূলক সমালোচনা, সেটা খুব দারুণ ব্যাপার। আমি যেটাকে ভীষণভাবে স্বাগত জানাই। আর যেটা পরশ্রীকাতরতা থেকে সমালোচনা, অ্যাটেনশন পাওয়া থেকে সমালোচনা, সেগুলোও আমরা...বললামই, আমরা তো আর কচি খুকি নই।’

মন্তব্য করুন